AI এজেন্ট অনলাইন+8801875251770

AI কমার্স প্ল্যাটফর্ম · ঢাকা

আপনি ঘুমাচ্ছিলেন।ও অর্ডার নিয়েছে।কনফার্মও করেছে।

একটাই সিস্টেম: WhatsApp আর স্টোরে বাংলায় কাস্টমারের সাথে কথা বলে এমন একটা AI, নিজের ডোমেইনে অনলাইন স্টোর, আর দুটোকে চালু রাখার কনটেন্ট। নিচের নম্বরটা এই মুহূর্তে লাইভ, মেসেজ করে নিজেই যাচাই করুন।

  • কাস্টমারকে উত্তর দেয়
  • অর্ডারটা নিয়ে নেয়
  • পোস্ট দিয়ে দেয়
  • স্টোরটা চালায়
  • ১৪ দিনের পূর্ণ ট্রায়াল, কার্ড লাগবে না
  • সেটআপ আমরা করে দিই
  • অর্ডারে কমিশন ০%
উদাহরণ · রাত ১১:৪২AI এজেন্ট

কালোটা আছে? দাম কত?

জি, কালোটা স্টকে আছে। দাম ৳১,৪৫০। ঢাকার ভেতরে কালই পেয়ে যাবেন।

অর্ডার কনফার্ম হয়ে গেছে। ক্যাশ অন ডেলিভারি, কাল সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে।

অর্ডারbKashCash on DeliverySteadfastSMSকনফার্মড
আপনি ঘুমাচ্ছিলেন। নিজেই দেখুন →+8801875251770
এই মুহূর্তে লাইভ
  • কাস্টমারকে উত্তর দেয়
  • অর্ডারটা নিয়ে নেয়
  • পোস্ট দিয়ে দেয়
  • স্টোরটা চালায়
+8801875251770

০২ / এখনই টেস্ট করুন

এই মুহূর্তেও ও উত্তর দিচ্ছে। মেসেজ করুন, ভাঙার চেষ্টা করুন।

নম্বরটা স্ক্রিপ্ট করা কোনো ডেমো না, সত্যিকারের লাইভ এজেন্ট। ওপাশে কোনো মানুষ বসে নেই, রাত-দিন কখনোই না।

এই মুহূর্তে লাইভ+8801875251770নিজেই AI-টা পরীক্ষা করুন (নতুন ট্যাবে খোলে)
  • কোনো একটা পণ্যের দাম জিজ্ঞেস করুন।
  • স্টকে আছে কি না জিজ্ঞেস করুন।
  • বাংলায় লিখে অর্ডারটা করে ফেলুন।
  • মাঝপথে ইংরেজিতে চলে যান, দেখুন ও ধরতে পারে কি না।

যেটা ও সত্যিই জানে না, সেটা অনুমান করে বলে না। পুরো কথোপকথনসহ একজন মানুষের কাছে পাঠিয়ে দেয়।

আগেই বুঝে গেছেন? সরাসরি মানুষের সাথে কথা বলুন → (নতুন ট্যাবে খোলে)

০৩ / যে টাকাটা চুপচাপ চলে যায়

রাতের যে মেসেজটার উত্তর সকালে দেন, অর্ডারটা তখন অন্য কেউ নিয়ে নিয়েছে।

এই খরচটা কোনো বিলে ওঠে না। মাস শেষে শুধু মনে হয়, এত খাটলাম, তবু হিসাবটা মেলে না।

  1. দিনে দেরিতে উত্তর দেওয়া মেসেজ৩টা
  2. মাসে হাতছাড়া সুযোগ৯০টা
  3. ১০ জনে ১ জন কিনলে৯টা অর্ডার
  4. গড় অর্ডার ধরলে৳১,২০০

~৳১০,৮০০

এটা উপরের চারটা লাইন থেকে করা একটা উদাহরণের হিসাব, মেপে বের করা কোনো পরিসংখ্যান নয়, আর হিসাবটা প্রতি মাসের। নিজের সংখ্যাগুলো বসান, নিজের মিসড মেসেজ আর নিজের গড় অর্ডার, তখনই হিসাবটা আপনার কাজে লাগবে।

  • পোস্ট বন্ধ, রিচ পড়ে, অর্ডারও পড়ে।
  • কাস্টমার স্টোরে খুঁজেছে, কিছুই পায়নি।
  • Google ক্রেতাকে অন্য কারো কাছে পাঠাচ্ছে।
  • অর্ধেক পণ্যের পেজ এখনো খালি পড়ে আছে।
  • একটা ব্যানার বদলাতে ডেভেলপারের অপেক্ষায় সপ্তাহ যায়।

০৪ / প্রমাণ

কথা থাক। চালু স্টোরগুলো নিজে খুলে দেখুন।

ডেমো নয়, স্ক্রিনশট নয়। এই মুহূর্তে চলছে এমন স্টোর, তিনটি আলাদা ব্যবসা, দুইটি দেশে।

  • বাংলাদেশ · B2B যন্ত্রপাতি

    Momi Enterprise

    ব্রডকাস্ট আর ভিডিও সরঞ্জামের সরবরাহকারী। দামি পণ্য, কম অর্ডার, প্রতিটাতেই বিস্তারিত তথ্য লাগে।

    momienterprise.com (নতুন ট্যাবে খোলে)
  • বাংলাদেশ · পোশাক

    Zilbab Lifestyle

    পোশাকের অনলাইন স্টোর। সাইজ, কালার, ভ্যারিয়েন্ট আর মৌসুমি কালেকশন সামলাতে হয়।

    zilbablifestyle.com (নতুন ট্যাবে খোলে)
  • সৌদি আরব · মদিনা · বিজ্ঞাপন

    RTL · العربية

    صدى المنورة

    সাইনবোর্ড আর আলোকিত অক্ষরের প্রতিষ্ঠান। পুরো স্টোর আরবিতে, সৌদির ক্রেতাদের জন্য।

    sadaalmunawara.sa (নতুন ট্যাবে খোলে)

০৫ / এখন কত দিচ্ছেন

এই খরচগুলো আপনি এখনই দিচ্ছেন। শুধু এক জায়গায় দিচ্ছেন না।

ইনবক্স সামলানো, কনটেন্ট বানানো, চ্যাটবট টুল, স্টোর চালু রাখা। চারটা বিল, চারটা লগইন, কেউ কারো খবর রাখে না।

ইনবক্স সামলানো (রাত ও ব্যস্ত সময়)

৳৮,০০০–১৫,০০০

পোস্ট, ছবি, রিল বানানো

৳৫,০০০–১৫,০০০

আলাদা চ্যাটবট টুল

৳১,০০০–৫,০০০

ওয়েবসাইট বা স্টোর চালু রাখা

৳৬০০–৩,০০০

মোট প্রতি মাসে

৳১৫,০০০–৩৫,০০০

TajirAI, সব একসাথে

৳১,৫০০–৫,৯০০

৳৫০/দিন থেকে · কমিশন ০%

০৬ / তিনটা কাজ ও নিয়ে নেয়

তিনটা কাজ ও নিজেই করে নেয়: বিক্রেতা, মার্কেটার, ম্যানেজার।

শেখার মতো সাতটা ফিচার না। তিনটা কাজ, যেগুলো আপনি একা মানুষ বলেই ঠিকমতো হয়ে ওঠে না।

বিক্রেতা

WhatsApp, Messenger, Instagram, Telegram আর স্টোরের ভেতরে, রাত ২টাতেও বাংলায় উত্তর দেয়। উত্তরটা আসে আপনার আসল পণ্য, দাম আর নিয়মের ভেতর থেকে, তাই বানিয়ে বলে না।

  • চ্যাটেই অর্ডার নেয়: কার্ট, ঠিকানা, OTP
  • শুদ্ধ বাংলা, বাংলিশ, ইংরেজি, ভয়েস মেসেজও বোঝে
  • কাস্টমার ছবি পাঠালে মিলিয়ে পণ্যটা বের করে
  • প্রশ্নের পর প্রশ্ন করলেও কথার খেই হারায় না
  • যেটা জানে না, ঠিক সেখানেই আপনাকে ধরিয়ে দেয়

আপনি যে দামটা বসাননি, সেটা ও কখনো বলে না।

মার্কেটার

মাসের পোস্ট, ক্যাপশন, ছবি-কার্ড, ক্যারোসেল আর ভয়েস-ওভারসহ রিল বানায়, ক্যালেন্ডারে বসায়, তারপর Facebook, Instagram আর LinkedIn-এ নিজেই দিয়ে দেয়।

  • এক বিকেলেই পুরো মাসের পোস্ট তৈরি
  • বাংলা ভয়েস-ওভারসহ রিল
  • কমেন্টের উত্তর দিয়ে ক্রেতাকে ইনবক্সে নিয়ে আসে
  • প্রোডাক্ট পেজ এমনভাবে লেখা, যাতে Google আর AI দুটোতেই আপনার নাম আসে
  • খালি পড়ে থাকা বর্ণনা ভরে দেয়, আপনার সব ভাষায়

আপনার অনুমোদন ছাড়া একটা পোস্টও যায় না।

ম্যানেজার

স্টোরটা নিজেই চালায়: থিম, ক্যাটালগ, সার্চ, হিসাব। অ্যাডমিনে বাংলায় লিখে বলে দিন কী চান, লাইভ হওয়ার আগে চোখ বুলিয়ে নিন।

  • লিখে বললেই থিম বদলায়, ঈদের রং বসে, নতুন সেকশন যোগ হয়
  • অ্যাডমিনে চ্যাট করেই পণ্য ওঠে, ছবি ঠিক হয়
  • বানান ভুল বা বাংলা-ইংরেজি মেশানো লেখাতেও সার্চ কাজ করে
  • পেমেন্ট, ক্যাশ অন ডেলিভারি, কুরিয়ার আর SMS যুক্ত করাই আছে
  • কোনটা চলছে, কোন মাল পড়ে আছে, অর্ডার কোথা থেকে এসেছে

লাইভ হওয়ার আগে প্রতিটা বদল আপনি দেখে নেবেন।

০৭ / হারানোর কিছু নেই

যেকোনো সময় বেরিয়ে যেতে পারবেন।

১৪ দিন, কার্ড লাগবে না

পুরো সিস্টেমটা ১৪ দিন চালিয়ে দেখুন। শুরু করতে কোনো কার্ড চাই না।

সেটআপ আমরাই করে দিই

স্টোর দাঁড় করানো, পণ্য তোলা, চ্যাটবট শেখানো, সব আমাদের কাজ। টেকনিক্যাল কিছুতে আপনাকে হাত দিতে হয় না।

অর্ডারে কমিশন ০%

যত বিক্রিই হোক, বিলটা একই থাকে। অর্ডার থেকে আমরা এক টাকাও নিই না।

bKash-এ মাসে মাসে, যেকোনো মাসে বন্ধ

আটকে রাখার কোনো শর্ত নেই, ছেড়ে গেলে জরিমানাও নেই।

ডেটা আপনার সাথেই যাবে

পণ্য, অর্ডার আর কাস্টমার-তালিকা ফাইল করে বুঝিয়ে দেবো, যেদিন চাইবেন।

যেটা বানাইনি সেটা দেখাই না।

আজই লাইভ

  • bKash
  • Cash on Delivery
  • Steadfast
  • SMS

চাহিদা অনুযায়ী ২–৫ দিনে যুক্ত

  • Nagad
  • SSLCommerz
  • Pathao
  • RedX

চাহিদা অনুযায়ী যেগুলো, সেগুলো শুরুর কাজেরই অংশ, আলাদা খরচ নেই। শুধু আপনার জন্য চালু না হওয়া পর্যন্ত সেগুলোকে আমরা ফিচার বলি না।

আলাদা মার্চেন্ট মোবাইল অ্যাপ এখনো নেই। অ্যাডমিন ফোনের ব্রাউজারেই পুরোপুরি চলে, অর্ডার দেখা থেকে পোস্ট দেওয়া পর্যন্ত সবটাই।

সাথে ৪৬টা বাংলা ব্যবসা-বই আর AI টিউটর, প্রতিটা পেইড প্ল্যানে ফ্রি।

০৮ / কার সাথে কথা বলছেন

ঢাকার ছোট একটা টিম, কোনো সাপোর্ট পোর্টাল নয়।

আব্দুস সাত্তার মিলন

প্রতিষ্ঠাতা। WhatsApp-এ তিনি নিজেই উত্তর দেন।

পি-২৮, নূরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা

WhatsApp-এ সাধারণত ১ ঘণ্টার মধ্যে উত্তর পাবেন।

+8801301675750

নিজে চালাবেন

স্টোরটা আপনার হাতে। আমরা দাঁড় করিয়ে বুঝিয়ে দিই, তারপর দরকার হলে WhatsApp-এ পাশে থাকি।

৳১,৫০০/মাস থেকে

আমরাই চালিয়ে দিই

স্টোর, কনটেন্ট আর বিজ্ঞাপন আমাদের টিম চালায়, মাস শেষে লিখিত রিপোর্ট। মালিকানা আর শেষ কথাটা আপনারই থাকে।

৳১৫,০০০/মাস থেকে

বড় প্রতিষ্ঠানগুলো যে প্রযুক্তি ব্যবহার করে, এটাও তার উপরেই চলে। আপনাকে ওসবের কিছুতেই হাত দিতে হবে না।

প্ল্যাটফর্ম

Next.jsReactTypeScriptTailwind CSSGoPythonPostgreSQLRedis

AI

OpenAIGoogle GeminiAnthropicDeepSeek

ক্লাউড

CloudflareGoogle CloudAWSDockerLet's Encrypt

আজ রাতেও কেউ লিখবে, ভাই এইটা আছে?

উত্তর দেওয়ার কেউ থাকলে সেটা অর্ডার। না থাকলে সেটা হারানো টাকা।

অথবা একটা ফ্রি অডিট দিয়ে শুরু করুন →

+8801875251770

ফ্রি অডিট · WhatsAppAI টেস্ট