দাম তো বেশি মনে হচ্ছে।
একজন কর্মীর বেতন মাসে ৳২৫,০০০ থেকে ৳৫০,০০০, তার উপর ছুটি আর শেখানোর সময়। ৳২,৯০০ মানে দিনে ৳৯৭, আর কাজটা সেই লোকেরই। বিক্রির উপর আমরা এক টাকাও কমিশন নিই না।
০১ / দাম
তিনটি প্ল্যান। যেটাই নিন, বিক্রির উপর কমিশন ০%।
Starter
৳1,500/মাস
দিনে ৳50
কার জন্য
মাসে ৫০ থেকে ২০০ অর্ডার
ইনবক্সের চাপ যাদের বেশি
Growth
৳2,900/মাস
দিনে ৳97
কার জন্য
মাসে ২০০ থেকে ১০০০ অর্ডার
Business
৳5,900/মাস
দিনে ৳197
কার জন্য
ব্র্যান্ড, দামি পণ্য, টিম
অর্ডারে কমিশন ০%
আপনার বিক্রি যত বাড়ুক, বিলটা একই থাকে। বাড়তি বিক্রির পুরোটা আপনার ঘরে যায়।
বার্ষিক নিলে ২ মাস ফ্রি
সেটআপ ফিও তখন দিতে হয় না।
যেকোনো মাসে বন্ধ
bKash-এ মাসে মাসে বিল। জরিমানা নেই, আটকে রাখার শর্ত নেই।
সেটআপ ফি ৳৫,০০০ থেকে ৳১৫,০০০। এটা আপনার স্টোর, ক্যাটালগ আর চ্যাটবট দাঁড় করিয়ে দেওয়ার এককালীন খরচ। পণ্য কম হলে নিচের দিকে, পণ্য বেশি হলে বা পুরোনো জায়গা থেকে ডেটা আনতে হলে উপরের দিকে। আপনার জন্য কত, ডেমোর দিনই বলে দেব। বার্ষিক নিলে লাগবে না।
02 / FAQ
একজন কর্মীর বেতন মাসে ৳২৫,০০০ থেকে ৳৫০,০০০, তার উপর ছুটি আর শেখানোর সময়। ৳২,৯০০ মানে দিনে ৳৯৭, আর কাজটা সেই লোকেরই। বিক্রির উপর আমরা এক টাকাও কমিশন নিই না।
প্রথম সেটআপটা আমরা করে দিই, আপনাকে হাত লাগাতে হয় না। এরপর অ্যাডমিনে বাংলায় লিখে বললেই থিম বদলায় আর পণ্য বসে যায়।
শুদ্ধ বাংলা, বাংলিশ, ইংরেজি, তিনটাই। ভয়েস মেসেজ শোনে, পণ্যের ছবি মিলিয়ে দেখে। বিশ্বাস করার দরকার নেই, আমাদের AI এজেন্টকে WhatsApp করে নিজেই যাচাই করুন।
এখন লাইভ আছে bKash, ক্যাশ-অন-ডেলিভারি, Steadfast আর SMS। বাকিগুলো আপনার দরকার হলে দুই থেকে পাঁচ দিনে যুক্ত করে দিই, শুরুর কাজেরই অংশ, আলাদা খরচ নেই। যেটা এখনো নেই, সেটা নেই বলেই লিখে রাখি।
আলাদা মার্চেন্ট অ্যাপ এখনো নেই। অ্যাডমিন ফোনের ব্রাউজারে পুরোপুরি চলে, অর্ডার দেখা থেকে পোস্ট দেওয়া পর্যন্ত সবই ফোনে হয়।
WhatsApp-এ সরাসরি আমাদের পাবেন, সাধারণত ১ ঘণ্টার মধ্যে উত্তর পেয়ে যাবেন। Managed ক্লায়েন্টদের জন্য নির্দিষ্ট একজন ম্যানেজার থাকেন।
মাসিক, যেকোনো মাসে বন্ধ করতে পারেন, জরিমানা নেই। আপনার সব পণ্য, অর্ডার আর কাস্টমার-তালিকা ফাইল করে বুঝিয়ে দেবো। ছেড়ে যাওয়াটা যতটা সহজ হওয়া উচিত, আমরা ততটাই সহজ রেখেছি।