AI এজেন্ট অনলাইন+8801875251770

০১ / Managed

আপনি ব্যবসা সামলান। অনলাইনের কাজগুলো আর আপনাকে করতে হবে না।

লোক খুঁজবেন, শিখাবেন, ছয় মাস পর সে চলে যাবে, আবার শুরু থেকে। এই চক্রে না ঢুকতে চাইলে Managed।

15,00025,000/মাস

সংখ্যাটা ১৫ না ২৫ হবে, সেটা নির্ভর করে পণ্য কতগুলো, মাসে কত কনটেন্ট লাগবে আর বিজ্ঞাপন চালাতে হবে কি না তার উপর। প্রথম কথাতেই লিখিতভাবে জানিয়ে দেব, পরে বাড়াই না।

  • স্টোরটা দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে থাকে। পণ্য তোলা, ছবি, বর্ণনা, SEO, সবই আমাদের ঘাড়ে
  • মাসের পোস্ট, রিল আর ক্যাম্পেইন সময়মতো যায়
  • চ্যাটবট আপনার পণ্য, দাম আর নিয়ম শিখে নেয়, নতুন স্টক এলে সেটাও
  • মাস শেষে লিখিত রিপোর্ট: কী করা হলো, কোথা থেকে অর্ডার এলো
  • একজন নির্দিষ্ট ম্যানেজার, WhatsApp-এ সরাসরি

মালিক আপনিই থাকবেন। প্রতিটা পোস্ট ও বিজ্ঞাপন আপনার অনুমোদনের পরেই যায়, সিস্টেমেই অনুমোদনের ধাপ বসানো আছে। কাস্টমার ডেটা, অর্ডার, পেজ, সব আপনার নামে। ইনভেন্টরি, ডেলিভারি আর টাকা-লেনদেন পুরোপুরি আপনার হাতে। যেদিন মনে হবে এখন নিজেই পারব, সেদিন নিজে চালানোর প্ল্যানে নেমে যাবেন।

শুরুটা একটা ফ্রি অডিট দিয়ে। আপনার পেজ বা স্টোর দেখে বলি কোন জায়গাগুলোয় অর্ডার হাতছাড়া হচ্ছে। কাজ আমাদের দিন বা না দিন, রিপোর্টটা আপনার থাকল।

ফ্রি অডিট · WhatsAppAI টেস্ট